সবচেয়ে' সহজ উপায়ে ঝটপট গাজরের শাহী হালুয়া | Gajorer Shahi Halua Recipe
ঘি, দুধ, এলাচি ও দারুচিনি দিয়ে কুচানো গাজর নেড়ে তৈরি হয় সুগন্ধি শাহী হালুয়া। বাদাম, কিশমিশ ও মাওয়া যোগ করে এটি আরও সমৃদ্ধ হয়। প্রস্তুত সময়: ৩০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: প্রতি ১০০ গ্রাম গাজরের শাহী হালুয়ার মধ্যে রয়েছে ৩৯১ ক্যালরি
শেয়ার করুন:
উপকরণ
- •গাজর (কুচিয়ে নেয়া) - ৪ কাপ
- •এলাচি - ৪ টা
- •দারুচিনি - ২ টুকরা
- •দুধ - ১ লিটার
- •চিনি - স্বাদ মতো
- •ঘি - ৩ টেবিল চামুচ
- •বাদাম - ইচ্ছা মতো
- •কিশমিশ - ইচ্ছা মতো
- •মাওয়া - এক কাপের চার ভাগের এক ভাগ
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে গাজর গুলো নিয়ে নিলাম। এই গাজত গুলো একটি গ্রেটার মেশিনের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি তারপর চুলায় একটি প্যানের মধ্যে ঘি গলিয়ে নিয়েছি। এর মধ্যে ছেড়ে দিচ্ছি দারচিনি এবং এলাচ। কয়েক সেকেন্ড ভেজেই এর মধ্যে গ্রেট করে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিব। কয়েক মিনিট গাঁজর গুলো ভাজার পর, এর পানিটা টেনে নিয়েছে। এবং শুকনো হয়ে গিয়েছে। আর খুব ভালো একটা সুঘ্রাণ বের হচ্ছে।
- 2এই সময় আমি,এর মধ্যে দিয়ে দিব দুধ। নেড়েচেড়ে দুধটা শুকিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দুধের পরিমাণটা একটু শুকিয়ে আসলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো বাদাম এবং কিসমিস। যেহেতু শাহী তাই সবকিছু শাহী ফিত্র হবে। দিয়ে দিচ্ছি এখানে পৌনে এক কাপের মতো চিনি। যেহেতু আমি চিনি কম পছন্দ করি ,তাই এখানে আমি অল্প চিনি ব্যবহার করছি । তবে যে যার যার রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন মিষ্টির পরিমাণটা।
- 3নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি সিকি কাপ পরিমাণ মাওয়া। আবার নেড়েচেড়ে দুধের পরিমাণটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। প্রায় ৮ থেকে ১০ মিনিট অনবরত নেরে দুধের পরিমাণটা একদম শুকিয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে মিশে গিয়েছে। এখন এর উপর থেকে আরো আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। নেড়েচেড়ে চুলার জ্বালটা বন্ধ করে দিয়েছি। তারপর নামিয়ে পরিবেশন করব । এভাবে হয়ে গেল গাজরের শাহী হালুয়া রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
গাজরের শাহী হালুয়া তৈরিতে কতক্ষণ সময় লাগে?+
রেসিপিতে প্রস্তুত সময় ৩০ মিনিট উল্লেখ করা হয়েছে। দুধ শুকিয়ে চিনি গলে যাওয়া পর্যন্ত প্রায় ৮ থেকে ১০ মিনিট অনবরত নাড়তে হয়।
হালুয়ায় কী কী উপকরণ লাগে?+
গাজর, এলাচি, দারুচিনি, দুধ, চিনি, ঘি, বাদাম, কিশমিশ এবং মাওয়া লাগে। বাদাম ও কিশমিশ ইচ্ছা অনুযায়ী দেওয়া যায়।
হালুয়ার মিষ্টির পরিমাণ কীভাবে ঠিক করবেন?+
রেসিপিতে চিনি স্বাদ মতো দেওয়ার কথা বলা হয়েছে এবং লেখক অল্প চিনি ব্যবহার করেছেন। নিজের রুচি অনুযায়ী মিষ্টির পরিমাণ বাড়ানো যায়।