মাংসের স্বাদকে হার মানাবে ঝটপট তৈরি এই ডিম আলুর তরকারি ! dim alu torkari
সিদ্ধ আলু, ভাজা ডিম ও মসলায় তৈরি ঝোলযুক্ত এই তরকারি ভাত বা রুটির সাথে সহজে খাওয়া যায়। রান্না হয় প্রায় ৩৫ মিনিটে। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ডিম আলুর তরকারির নির্ভর করে এটি রান্নার পদ্ধতির ওপর। তবে সাধারণভাবে এতে প্রায় 300 থেকে 400 ক্যালরি থাকতে পারে।
শেয়ার করুন:
উপকরণ
- •আলু - চারটি
- •ডিম দুইটি
- •পেঁয়াজ কুচি আধা কাপ
- •তেল সিকি কাপ
- •দারচিনি দুটি
- •তেজপাতার দুটি
- •আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে
- •মরিচের গুড়া২ চা চামচ
- •হলুদের গুড়া এক চামচ
- •জিরার গুড়া এক চামচ
- •গরম মসলার গুড়া আধা চা চামচ
- •লবন স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথম এখানে আলো গুলো নিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ করে এই আলুগুলো হাতের সাহায্যে একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। অর্থাৎ হাতের মুঠোয় নিয়ে একটু ভেঙ্গে নিয়েছি । তারপর একটি পাত্রে পেঁয়াজকুচি এবং কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। এর সাথে স্বাদমতো লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজটা হাতে সাহায্য একটু কচলিয়ে নেব। তারপর এর মধ্যে দুটি ডিম ভেঙ্গে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে ডিমটা ফেটে নিচ্ছি। তারপর তেল গরম করে ডিমটা ছেড়ে ভেজে নিব। উল্টেপাল্টে বাদামি করে ডিমটা ভাজা হলে বের করে নিচ্ছি।
- 2তারপর প্যানের মধ্যে সিকি কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে ছেড়ে দিচ্ছি দারচিনি। দিয়ে দিচ্ছি,পেঁয়াজ কুচি গুলো । নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা লালচে হতে শুরু করলে, এর মধ্যে দিয়ে দিব, আদা বাটা এবং রসুন বাটা নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুড়া, গরম মসলা গুড়া ,এবং স্বাদমতো লবণ। অল্প একটু পানি দিয়ে, কয়েক মিনিট মশাগুলো ভুনে নেওয়ার পর ,এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলো গুলো। নেড়েচেড়ে চার পাচ মিনিট মসলার সাথে খুব ভালো করে আলুগুলো কষিয়ে নেওয়া হয়েছে।
- 3এখন এর মধ্যে পরিমাণমতো পানি দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিমটা বিছিয়ে দিব। এবং আবারো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। প্রায় আট-দশ মিনিট জ্বাল দিয়ে নেওয়ার পর,যতটুক আমি ঝোল চেয়েছিলাম ,এই পরিমাণে চলে আসলেই, তখন এর মধ্যে ভাজা জিরার গুড়া দিয়ে দিব এবং চুলার জ্বালটা বন্ধ করে দিচ্ছি । এবং চুলার উপরে দুই তিন মিনিট রেখে, তারপর নামিয়ে পরিবেশন করছি। এভাবে হয়ে গেল, ডিম আলুর তরকারি এর রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ডিম আলুর তরকারি রান্নায় প্রস্তুত সময় কত?+
রেসিপি অনুযায়ী এর প্রস্তুত সময় ৩৫ মিনিট।
এই তরকারিতে কোন কোন প্রধান উপকরণ লাগে?+
চারটি আলু, দুটি ডিম, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা ও গরম মসলার গুঁড়া এবং দারচিনি ও তেজপাতা লাগে।
ডিম কীভাবে রান্নায় ব্যবহার করা হয়?+
ডিম পেঁয়াজের সাথে ফেটিয়ে তেলে ভেজে নেওয়া হয় এবং ঝোল ফুটে উঠলে তরকারিতে বিছিয়ে দেওয়া হয়।