ঝটপট অল্প খরচে খুব সহজেই ঘরে তৈরি করে ফেলুন মজার কাস্টার্ড পাউডার । Custard Powder Recipe Bangla
কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স ও জর্দার রং দিয়ে ঘরেই মিশিয়ে তৈরি করুন দোকানের মতো কাস্টার্ড পাউডার। খরচও কম, পদ্ধতিও সহজ।
শেয়ার করুন:
উপকরণ
- •কর্নফ্লাওয়ার
- •ভ্যানিলা এসেন্স
- •ফুড কালার অথবা জর্দার রং
রান্নার ধাপ
- 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এর সাথে দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারটা যদি কারো কাছে না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স যেটা লিকুইড রয়েছে, এটা যখন যে কোন ডেজার্ট তৈরি করা হবে তখন তার সাথে মিশিয়ে দিলেই হবে।
- 2তারপর এর সাথে দিয়ে দিচ্ছি জর্দার রং। অল্প করে ছিটিয়ে দিচ্ছি। অথবা রান্নার সময় খাবারফুড কালার ব্যবহার করলে হবে। এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে, চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের কাস্টার্ড পাউডার তৈরি। এবং ঘরোয়া এই কাস্টার্ড পাউডার টা একদম দোকানের মতো হয়েছে।
- 3অর্থাৎ আমি দোকান থেকে কিনে নিয়েছিলাম, এই ডিব্বা টা খুলে খুলে ভিতরে একই কালার হয়েছে। এভাবে হয়ে গেল অল্প খরচ এবং খুব সহজেই ঘরে তৈরি কাস্টার্ড পাউডার এর রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
ঘরে কাস্টার্ড পাউডার বানাতে কী কী উপকরণ লাগে?+
এর জন্য কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার অথবা জর্দার রং লাগে।
ভ্যানিলা পাউডার না থাকলে কী করবেন?+
ভ্যানিলা পাউডার না থাকলে লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করা যাবে, যা ডেজার্ট তৈরির সময় মিশিয়ে দিলেই হবে।