Raishas Food

বাসি বা বেঁচে যাওয়া চাপাতি রুটি আর আলু ভর্তা দিয়ে বানিয়ে নিন দারুন মজার বিকেলের নাস্তা বা টিফিন রেসিপি

বাসি চাপাতি রুটির মাঝে আলু-ডিমের ভর্তার পুর দিয়ে বেসনের ঘন মিশ্রণে ডুবিয়ে ভেজে নেওয়া একটি মজার বিকেলের নাস্তা। সময় লাগে ৩৫ মিনিট।

শেয়ার করুন:

উপকরণ

  • •ডিম তিনটা
  • •আলু মাঝারি সাইজের দুইটা
  • •বেসন এক কাপ
  • •ধনেপাতা কুচি
  • •কাঁচামরিচ কুচি
  • •জিরার গুড়া এক চামচ
  • •আজওয়াইনের গুড়া এক চামচ
  • •আমচুর পছন্দ মতো

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে একটি বলের মধ্যে নিয়ে নিলাম বেসন। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, আজওয়াইনের গুড়া,জিরার গুড়া,আমচুর এবং একটু লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিছি। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা কিন্তু একেবারে পাতলা হবে না ,একটু ঘন হবে। হাতের সাহায্য ভালো করে মিশিয়ে,ঘন একটা মিশ্রণটি হয়ে গেল। এখন এটা এক সাইডে রেখে দিব। এরপর অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম সিদ্ধ করে ভর্তা করে রাখা, আলুগুলো । এবং তিনটি ডিম সিদ্ধ করে রাখা। এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজকুচি, কাঁচা মরিচ কুচি, একটু ধনেপাতার কুচি ,স্বাদমতো লবণ।
  2. 2এখন সিদ্ধ করে রাখা ডিম গুলো এই আলুর ভর্তার উপর দিয়ে হাতের সাহায্যে ভেঙ্গে দিব। অর্থাৎ ডিম গুলো একটু আধভাঙ্গা করে ভর্তা করে নিব। তারপর সমস্ত উপকরণগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে ঘরে থাকা বাসি চাপাতি রুটি দুটি নিয়ে নিলাম। একটি রুটি নিয়ে এর উপর দিয়ে আলু এবং ডিমের এই পুরটা একদম সমানভাবে বিছিয়ে দিব। বেশী করে পুরটা দিয়ে, খুব ভালো করে সমান হওয়ার জন্য একটা কিছু দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর এর উপরে আরেকটি সাদা রুটি বসিয়ে আবার একটু চেপে দিব। এখন এটা আট ভাগ করে কেটে নিতে হবে। প্রথমে চার ভাগ করে কেটে নিলাম।
  3. 3তারপর এর থেকে আরো চার ভাগ করে কেটে নেব । এরপর চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আলুর পুরে ভরে থাকা এই রুটি থেকে এক টুকরো নিয়ে, তৈরি করে রাখা বেসনের মিশ্রণ এর মধ্যে ডুবিয়ে নিব। ভালো করে কোট করে তারপর তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। এক পাশ হকে আরেক পাশটি উলটে দিতে হবে। এভাবে উলটে পালটে পছন্দ মত বাদামি করে ভাজা হলে বের করে নিব। হয়ে গেল বাসি বা বেচে যাওয়া চাপাতি রুটি আর আলুর ভর্তার দারুন মজার বিকালের একটি নাস্তার রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কী কী উপকরণ লাগবে?+

তিনটি ডিম, মাঝারি সাইজের দুটি আলু, এক কাপ বেসন, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ আজওয়াইনের গুঁড়া এবং পছন্দমতো আমচুর লাগবে।

বাসি রুটি দিয়ে এই নাস্তা বানানো যায় কেন?+

রেসিপিতে বলা হয়েছে ঘরে থাকা বাসি বা বেঁচে যাওয়া চাপাতি রুটি ব্যবহার করে আলু ও ডিমের পুর দিয়ে নতুন একটি নাস্তা বানানো যায়।

রুটি কীভাবে কাটতে হয়?+

ভরা রুটিটি প্রথমে চার ভাগ করে কাটতে হয়, তারপর প্রতিটি ভাগ আবার চার ভাগ করে মোট আট ভাগ করা হয়।