Raishas Food

আমার ঈদের বিরিয়ানি ! গরুর মাংসের বিরিয়ানি !

ঈদের বিশেষ গরুর মাংসের বিরিয়ানি, যেখানে বাদাম ও দই দিয়ে মেরিনেট করা মাংস এবং দুধ, মাওয়া ও কিসমিস দিয়ে রান্না করা পোলাও থাকে। প্রস্তুত সময়: ২ ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: এই গরুর মাংসের বিরিয়ানি ৪৫০ থেকে ১২০০ পর্যন্ত ক্যালোরি হতে পারে।

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস- দেড় কেজি
  • •পোলাওয়ের চাল-
  • •জায়ফল একটি জায়ফল এর চার ভাগের এক ভাগ
  • •জয়ত্রী যায়ফলের যেন একই পরিমাণ হয় ৫)কাঠবাদাম, কাজুবাদাম, পেস্তা বাদাম, চিনা বাদাম একত্রে নিয়ে যেন দুই টেবিল চামচ এর মত হয়
  • •শাহী জিরা এক চামচ
  • •এলাচি পাঁচটা
  • •কালো এলাচ দুইটা উপরের এই সমস্ত মসলাগুলো একত্রে ব্লেন্ড করে নিব অথবা বেটে নিব।
  • •পিয়াজ বেরেশতা আধা কাপ
  • •টক দই পৌনে এক কাপ এই দুটি ও একত্রে ব্লেন্ড করে নিব
  • •আদা বাটা - এক কাপের চার ভাগের এক ভাগ
  • •রসুন বাটা দেড় টেবিল চামচ
  • •গরম মসলার গুড়া ২ চা চামচ
  • •সাদা গোলমরিচের গুঁড়া দুই চা চামচ
  • •মরিচের গুড়া দেড় টেবিল চামচ
  • •লবন এক টেবিল চামচের একটু বেশি অথবা স্বাদ অনুযায়ী
  • •তেল -পরিমান মতো
  • •আলু - পাচ থেকে ছয়টি
  • •পিয়াজ কুচি দেড় কাপ
  • •তেজপাতা দুটি
  • •দারচিনি তিনটা
  • •লবঙ্গ পাঁচ থেকে ছয়টি
  • •চালের জন্য :
  • •আলু বোখারা পাচটি
  • •কাচা মরিচ এবং কিসমিস-দশ বারো টিকরে
  • •মাওয়া
  • •গুড়া দুধ
  • •দারচিনি দুটো
  • •লবঙ্গ চারটি
  • •পিয়াজ কুচি অল্প করে
  • •স্বাদ মত লবন

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে ধুয়ে রাখা গরুর মাংসগুলো নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের সমস্ত উপকরণগুলো। এবং দিয়ে দিচ্ছি পেঁয়াচে বেরেস্তের সাথে টক দই ব্লেন্ড করা। এবং মসলার বাটি ধুয়ে আধা কাপ এর মতো পানি ফিয়ে দিব। সমস্ত কিছু খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট হতে দিব। এই সময়ের মাঝে, আলুগুলো ছিলে কেটে নিয়েছি। অর্থাৎ একটি আলোর দু'ভাগ করে কেটে নিয়েছি। এর সাথে জর্দার রং এবং এক চামচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি । তারপর চুলায় একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আলু গুলো ছেড়ে অল্প একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হলে এগুলো বের করে নিব। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুছি দারচিনি, তেজপাতা এবং লবঙ্গ। নেড়ে চেড়ে পেঁয়াজ টা বাদামী রঙের হতে শুরু করলেই এর সাথে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব।
  2. 2নেড়েচেড়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিছি। তারপর প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জলটা মাঝারি আচে করে দিচ্ছি। ফুটে উঠলে আরো একটু কমিয়ে দিব। এই মাংসের থেকে যা পানি বের হবে এই পানির মধ্যেই মাংসগুলো আমি সিদ্ধ করে নিব। প্রায় এক ঘণ্টার মতো মাংসগুলো রান্না করে, এর মাঝে কয়েকবার নেড়ে দেওয়া হয়েছিল। এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি বড় সাইজের পাতিল বসিয়ে দিলাম। এর মধ্যে নিয়েছি ছয় কাপ পানি এবং এক কাপ দুধ। আর মাংসের ঝোল বোধ হয় এক কাপের মতো হবে। এখন এই পানি , দুধের সাথে দিয়ে দিব, কাঁচা মরিচ, আলুবোখারা, কিসমিস, পিয়াজ, দারচিনি এবং লবঙ্গ। দিয়ে নেড়েচেড়ে পানিটা ফুটিয়ে নিতে হবে। যখন পানিটা ফুটে উঠবে তখন এরমধ্যে ধুয়ে রাখা চিনিগুড়া পোলাওয়ের চাল গুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি।
  3. 3এখন চালগুলো ফুটে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চাল গুলো ফুটে উঠবে তখন আরো দুই তিন মিনিট জাল দিয়ে নেওয়ার পর, এর সাথে এখন সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবং সমান করে দিচ্ছি। এর উপরে কিছু মাওয়ার গুড়া ছিটিয়ে দিচ্ছি । এবং গুড়া দুধ ছিটিয়ে দিচ্ছি । এখন চুলার জালটা সবচাইতে একদম কম আছে করে পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং পাশের চুলায় আমি একটি তাওয়া গরম করে রেখেছিলাম । এই তাওয়ারর উপরেই পাতিলটা বসিয়ে দিচ্ছি। আর চুলার জ্বালটা অবশ্যই কম আছে থাকবে। প্রায় ৩৫ মিনিট পর, চালগুলো উঁচু করে দিয়ে মাঝ বরাবর এনে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। আরো আধা ঘন্টা পর এগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে। উল্টাপাল্টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করব। এভাবেই হয়ে গেল আমাদের ঈদের বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই বিরিয়ানি রান্নায় কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুতির সময় ২ ঘণ্টা উল্লেখ করা হয়েছে। মাংস মেরিনেট করতে আধা ঘণ্টা লাগে এবং মাংস প্রায় এক ঘণ্টা রান্না হয়।

মাংস মেরিনেট করতে কতক্ষণ রাখতে হয়?+

রেসিপি অনুযায়ী মাংস আধা ঘণ্টার জন্য মেরিনেট করতে হবে। এতে বাদাম, মসলা ও দইয়ের মিশ্রণ মাংসের সাথে ভালোভাবে মিশে যায়।

চাল রান্নায় কী কী যোগ করা হয়?+

পানির সাথে দুধ, কাঁচা মরিচ, আলুবোখারা, কিসমিস, পেঁয়াজ, দারচিনি ও লবঙ্গ দেওয়া হয়। রান্নার শেষে মাওয়ার গুঁড়া ও গুঁড়া দুধ ছিটিয়ে দেওয়া হয়।