রোদে দেবার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন দারুন মজার কাঁচা আমের কাসুন্দি ! kacha amer kasundi
রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানানো যায় মশলাদার কাঁচা আমের কাসুন্দি। সরিষা, ভাজা মশলা ও ভিনেগারে তৈরি এই কাসুন্দি ফ্রিজে কয়েক মাস রাখা যায়। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম কাসুন্দীর মধ্যে রয়েছে ৭৬ ক্যালোরি।
শেয়ার করুন:
উপকরণ
- •নীচের মশলাগুলা একসাথে টেলে নিতে হবে:
- •শুকনা মরিচ – ৫/৬ টা
- •তেজ পাতা – ৪/৫ টা
- •আস্ত জিরা – ১ চা চামুচ
- •আস্ত গোলমরিচ - ১ চা চামুচ
- •আস্ত ধনিয়া - ১ চা চামুচ
- •গুয়া মৌরি - ১ চা চামুচ
- •মেথি - ১ চা চামুচ
- •টেলে, এর সাথে:
- •কালো সরিষা - 1/3 কাপ
- •সাদা সরিষা - 1/3 কাপ
- •একসাথে মিশিয়ে মিহি করে বেটে বা ব্লেণ্ড করে নিতে হবে।
- •কাঁচা আম – ৩০০ গ্রাম (খোসা আর বিচি ফেলার পর ২৫০ গ্রাম হতে পারে)
- •কাঁচা মরিচ - ৪/৫ টা
- •আদা বাটা – ১ টেবিল চামুচ বা ১ ইঞ্চি পরিমান আস্ত আদা
- •গরম পানি – সিকি কাপ মিশিয়ে ভালমত ব্লেণ্ড বা বেটে নিতে হবে।
- •এখন সবকিছুর সাথে:
- •হলুদ গুঁড়া - ৫ চা চামুচ
- •বিট লবণ – ১ চা চামুচ
- •লবন - ১ চা চামুচ
- •চিনি - ২ চা চামুচ
- •গরম পানি – ১ কাপ + 1/4 কাপ(সিকি কাপ)
- •ভিনেগার - 1/4 কাপ বা সিকি কাপ
- •ফুটন্ত সরিষার তেল - 1/4 কাপ বা সিকি কাপ
- •ভালমত মিশিয়ে ৫/৬ ঘণ্টা রেখে ঠাণ্ডা করে বয়মে ভরে রাখলেই হবে।
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম। নেড়েছেড়ে একটু ভেযে নেওয়ার পর, এর সাথে দিয়ে দিচ্ছি, গুয়া মৌরি, আসতো জিরা, আস্ত ধনিয়া, আস্তমেথি এবং আসত গোল মরিচ দিয়ে ভালোভাবে দুই মিনিটের জন্য ভেজে নিতে হবে। ভাজা হলে এটা থেকে একটা সুঘ্রাণ বের হবে। এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর, এর সাথে কালো সরিষা এবং হলুদ সরিষা দিয়ে খুব মিহি করে গুড়া করে নিতে হবে। অথবা বেটে নেওয়া যাবে। আমি এখানে ব্লেন্ডারের সাহায্যে মিহি করে গুড়া করে নিচ্ছি। তারপর চুলায় অন্য একটি প্যানের মধ্যে সিকি কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিলাম ।
- 2এর মধ্যে একটি কাঁচা আম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দিচ্ছে এর সাথে আধা বাটা আর কাঁচামরিচ এগুলো এখন ব্লেন্ড করে নিব। যত সম্ভব মিহি করে ব্লেন্ড করে নেওয়া যায়। এখন এই ব্লেন্ড করা আমের সাথে দিয়ে দিতে হবে,হলুদ গুড়া বিট লবণ, চিনি, ভিনেগার, সাধারণ লবণ দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে । তারপর গুড়া করে রাখা সেই সমস্ত মসলা গুলোও দিয়ে দিতে হবে। আর এখানে গরম পানি অল্প অল্প করে দিয়ে আবারো ভালভাবে মিশিয়ে নিতে হবে । সমস্ত গরম পানি অল্প অল্প করে সবগুলো দেয়ার পর যখন ভালো করে, মিশে যাবে, তখন এর সাথে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম সরিষা তেল।
- 3আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চার পাচ ঘন্টা রেখে, ঠান্ডা হলে এটা কাচের বয়ামে ভরে ফ্রিজে রাখা যাবে। মাসখানেক ধরেকিংবা এটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। যেহেতু ভিনেগার দেওয়া আছে আরো বেশি দিন থাকবে। যখন খুশি ফ্রিজ থেকে বের করে পছন্দের ফলের সাথে মিশিয়ে খেতে পারবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের কাসুন্দি এভাবেই বানিয়ে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসা
রোদে না দিয়ে কাঁচা আমের কাসুন্দি বানানো যাবে?+
হ্যাঁ, এই রেসিপিতে রোদে দেওয়ার প্রয়োজন নেই। মশলা ভেজে গুঁড়া করে, কাঁচা আম ব্লেন্ড করে সব একসাথে মিশিয়ে তৈরি করা হয়।
কাসুন্দি কতদিন সংরক্ষণ করা যাবে?+
কাসুন্দি ফ্রিজে কাঁচের বয়ামে রাখলে মাসখানেক বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। রেসিপিতে ভিনেগার থাকায় বেশি দিন টেকে।
কাঁচা আম কতটুকু লাগবে?+
রেসিপিতে ৩০০ গ্রাম কাঁচা আম লাগবে, তবে খোসা ও বিচি ফেলার পর ২৫০ গ্রাম হতে পারে।