Raishas Food

খুবই সহজে আজীবন খাবার টিপস সহ শ্রিম্প পটেটো চিপস তৈরি ও সংরক্ষণ ! Shrimp Potato Chips Recipe

কর্নফ্লাওয়ার, সিদ্ধ আলু ও চিংড়ি মাছ বাটা দিয়ে তৈরি মচমচে শ্রিম্প পটেটো চিপস। রোদে শুকিয়ে সংরক্ষণ করে পরে ভেজে খাওয়ার পদ্ধতিও আছে।

শেয়ার করুন:

উপকরণ

  • •কর্নফ্লাওয়ার - এক কাপ
  • •চিংড়ি মাছ বাটা- দুই টেবিল চামচ
  • •রসুন বাটা - এক চা চামচ
  • •মরিচের গুড়া- এক চামচ
  • •লবন- এক চামচ
  • •সিদ্ধ করে ভর্তা করা আলু- এক কাপ
  • •তেল -পরিমাণ মত

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে উপরের সমস্ত উপকরণগুলো নিয়ে নেব । যেমন ,কর্নফ্লাওয়ার, আলু,মরিচের গুঁড়া ,রসুন বাটা, চিংড়ি মাছ বাটা,(এখানে দুই টেবিল এর কম দিলে আরো ভালো হয়। কারন চিংড়ি মাছ ফুলবে না,চিপস এর। মধ্যে তেলে যখন ভাজা হবে তখন শুধু কর্নফ্লাওয়ার এবং আলুটাই ফুলবে। তবে আমি নিজ রুচি অনুযায়ী ঘড়েই খাব তাই চিংড়ি মাছ বাটা টা একটি বেশি দিলাম। ) এবং লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা একটু বেশি শক্ত হয়েছে তাই অল্প করে পানি ছিটিয়ে ভালো করে ময়ান দিয়ে নিব। এখন এর থেকে দুই ভাগ করে নিলাম। তারপর পুতার মতো করে, লম্বা এবং উচু সাইজ করে নিব। দুটি একটু চিকন এবং উঁচু করে, পুতার মত বানিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যানের মধ্যে ফুটন্ত গরম পানির মধ্যে এটা জ্বাল দিতে হবে। এখানে পানিতে দেওয়ার পর একবার শুধু উলটে দিতে হবে। কেননা দেওয়ার পর পরই এটা নিচের দিকে লেগে যায় তাই।
  2. 2চুলার জ্বাল টা কম আচে করে দিব। প্রায় ২৫-৩০ মিনিট ফুটিয়ে নিয়ে, সিদ্ধ করা হলো। এগুলো বেশ নরম। এখন এটা বের করে, ঠান্ডা করে নিতে হবে। তারপর নরমাল ফ্রিজে কয়েক ঘন্টা ৩,৪ ঘন্টা কিংবা ফ্রিজের মধ্যে সারা রাতের জন্য রেখে বরফ করে নেব। ফ্রিজে রেখে এটা শক্ত হয়ে গিয়েছে। এখন একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম । এখানে স্লাইস করার জন্য আমি সমান একটি গ্রেটার মেশিন নিয়ে নিলাম। সাধারণত এটা বাণিজ্য মেলা থেকে আমার নেওয়া হয়েছিল। এটা স্টিলের লম্বা দুপাশেই চিপসের জন্য শেপ দেওয়া আছে। একটা হচ্ছে আকাবাকা আরেকটা হচ্ছে সমান। আমি সমানটাই নিচ্ছি। একটু সময় নিয়ে একই সাইজের করে,এর ভিতর দিয়ে আমি চিপস গুলো বের করে নিয়েছি। পাতলা করে হয়ে গেলো। এখন একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিব এই সব গুলো । তারপর রোদে এগুলো শুকিয়ে নিব । অথবা চুলার নিচে সেনিতে করে দিলেও হবে।
  3. 3রোদে শুকানো মাত্র এইগুলো পাপড়ের মতো হয়ে গিয়েছে। একদম শক্ত চাপ দিলেই মুচড়ে ভেংে পড়ছে। এখন এইগুলো শুধুমাত্র ভেজে নিলেই হবে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেল টা এখানে ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে গরম আছে। ওখানে আমি তেল মাপার যন্ত্রটা দিয়ে মেপে নিয়েছি। এখন এই চিপসগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়া মাত্র এগুলো উপরে উঠে চলে আসছে । দেওয়া মাত্রই এগুলো ভাজা হয়ে যায়। একটু উল্টে -পাল্টে আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো করে ভেজে নেব । আর রোদে শুকানোর পর ,এর থেকে যত গুলো মন চাইলে ভেজে নিবেন এবং বাকি গুলো একটি এয়ার টাইপ কন্টেইনারে ভরে রেখে দিলে হবে। যখন মন চাইবে তখন বের করে শুধুমাত্র তেলে ভেজে নিলেই হবে। বছর খানেক সংরক্ষণ করা যাবে। এভাবে হয়ে গেলো শ্রিম্প পটেটো চিপস তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

শ্রিম্প পটেটো চিপস তৈরিতে কী কী উপকরণ লাগে?+

এক কাপ কর্নফ্লাওয়ার, দুই টেবিল চামচ চিংড়ি মাছ বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ লবণ, এক কাপ সিদ্ধ করে ভর্তা করা আলু এবং পরিমাণমতো তেল লাগে।

চিপসের মিশ্রণ সিদ্ধ করতে কতক্ষণ লাগে?+

মিশ্রণ পুতার মতো আকার দিয়ে ফুটন্ত পানিতে কম আঁচে প্রায় ২৫-৩০ মিনিট সিদ্ধ করতে হয়।

তৈরি চিপস কতদিন সংরক্ষণ করা যায়?+

রোদে শুকিয়ে এয়ার টাইট কন্টেইনারে রাখলে বছর খানেক সংরক্ষণ করা যাবে বলে উল্লেখ আছে।