Raishas Food

সুলতানী স্বাদের শাহী গরু ভুনা ! সরিষার তেলে গরুর গোস্ত ভুনা রেসিপি ! Shahi Goru Vuna

সরিষার তেলে মসলা দিয়ে রান্না করা সুলতানী স্বাদের শাহী গরুর মাংস ভুনার রেসিপি। মেরিনেট থেকে পরিবেশন পর্যন্ত ধাপগুলো এখানে আছে। প্রস্তুত সময়: এক ঘন্টা। পুষ্টি সম্পর্কিত: এক কাপ গরুর মাংস ভুনার মধ্যে রয়েছে ৪৩৪ ক্যালোরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •গরুর মাংস -দেড় কেজি
  • •জিরার গুড়া ধনিয়ার গুড়া এক টেবিল চামচ করে পেঁয়াজ বাটা আধা কাপ। লবণ স্বাদ মত। আমি এখানে ডের টেবিল চামচের মত নিয়েছি আদা বাটা রসুন বাটা দেড় টেবিল চামচ করে মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ।
  • •আধার কাপ সরিষার তেল
  • •রান্নার জন্য
  • •পেঁয়াজ কুচি আধা কাপ
  • •সরিষার তেল আধা কাপ
  • •লবঙ্গ ৫-৬ টা
  • •দারজিনী তিনটা
  • •তেজপাতা দুইটা
  • •কালো গোল মরিচ দশ থেকে বারোটা
  • •কালো এলাচ- দুটি একটু থেতো করে দিব
  • •দেশি এলাচ ৫-৬ টি

রান্নার ধাপ

  1. 1প্রথমে এখানে মাংসগুলো নিয়ে পছন্দ মতো কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি উপরের মাংসের সাথে দেয়ার জন্য, সমস্ত উপকরণগুলো যেমনজিরার গুড়া ,ধনিয়ার গুড়া, পেয়াজ বাটা, সাদ মতো লবণ ,মরিচের গুড়া ,আদা বাটা, রসুন বাটা এবং টক দই দিয়ে ,মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা মেরিনেটের জন্য আধা ঘন্টা রেখে দিতে হবে। এই সময়ের পর,চুলায় একটি প্যাণের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম । আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি।
  2. 2একই সাথে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কালো এলাচ, তেজপাতা। দিয়ে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিব। তারপর এর সাথে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এই মাংস থেকে যেই পরিমাণ পানি বের হবে এর মধ্যে মাংসটা ভুনে একদম কশিয়ে নিতে হবে। পেনের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন ফুটে উঠবে তখন চুলার জলটা কম আছে করে দিব। প্রায় ৩০ -৩৫ মিনিট জ্বাল দিয়ে,এর মাঝে দুই বার নেরে দেওয়া হয়েছিল। মাংসের পানি গুলো টেনে নিয়েছে এবং তেল বেরিয়ে এসেছে,যেহেতু মাংস টা আরও একটু সিদ্ধ হবে।
  3. 3তাই এর সাথে এখন হাফ কাপের মত পানি দিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে প্যানের ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছে। মিনিটখানেক জাল দিয়ে, মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ভাজা জিরার গুড়া। চুলাটা বন্ধ করে দিব। এবং চুলার উপরে দুই তিন মিনিট রেখে, তারপর নামিয়ে পরিবেশন করব। এভাবে হয়ে গেল শাহী গরুর মাংস ভুনা অর্থাৎ সরিষার তেলে মাংস ভুনা রেসিপি। ঝটপট এবং অল্প সময়ের মধ্যে তৈরি। শুধুমাত্র মেরিনেট করে মসলার সাথে মাখিয়ে রেখে দিলেই হয়।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে কত কেজি গরুর মাংস লাগবে?+

রেসিপিতে দেড় কেজি গরুর মাংস ব্যবহারের কথা বলা হয়েছে।

মাংস ভুনার জন্য কোন তেল ব্যবহার করা হয়েছে?+

এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, মেরিনেশনে এবং রান্নায় আলাদাভাবে আধা কাপ করে।

মাংস মেরিনেট করতে কতক্ষণ রাখতে হবে?+

মাংস মসলা ও টক দইয়ের সাথে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে।

মাংস ভুনতে কতক্ষণ জ্বাল দিতে হয়?+

প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট জ্বাল দিতে হবে, মাঝে দুইবার নাড়তে হবে।