Raishas Food

নওয়াবি মিষ্টি ! নওয়াবি সেমাই বানাতে গিয়ে লাচ্ছা সেমাই বেচে গিয়ে থাকলে ওটা দিয়েই ঝটপট বানিয়ে ফেলুন!

বেচে যাওয়া লাচ্ছা সেমাই, দুধ, কর্নফ্লাওয়ার আর গোলাপ ফ্লেভারে তৈরি একটি নরম ও সুগন্ধি নওয়াবি মিষ্টি। ঝটপট বানানোর উপযোগী রেসিপি।

শেয়ার করুন:

উপকরণ

  • •লাচ্ছা সেমাই এক প্যাকেট /২০০ গ্রাম
  • •দুধ দুই কাপ
  • •চিনি আধা কাপ
  • •কর্নফ্লাওয়ার এক কাপের তিন ভাগের এক ভাগ
  • •গুড়া দুধ আধা কাপ
  • •ঘি এক টেবিল চামচ
  • •তেজপাতা একটি
  • •এলাচি তিন
  • •দারচিনি দুটি
  • •গোলাপি রঙ
  • •গোলাপ ফ্লেভার কয়েক ফোটা

রান্নার ধাপ

  1. 1চুলায় একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি। নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি, লাচ্ছা সেমাই গুলো। নেড়েচেড়ে সেমাইটা দুই চার মিনিট ভেজে নিতে হবে। প্রায় চার মিনিট ভেজে নিয়ে এর রং টা একটু লালচে হয়ে আসলে, এর সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ। চুলার জালটা সবচাইতে কম আছে রয়েছে। এখন গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা ভেজে নেওয়া হচ্ছে না শুধুমাত্র সেনাই এর সাতগে মিশিয়ে নিচ্ছি। আর গুড়া দুধ যদি প্রথম দিকে দিয়ে ভেজে নেওয়া হত তাহলে এটা মাওয়া হয়ে যেতো। এবং খেতেও কোনো স্বাদ লাগতো না। কিন্তু দুধ টা পরে দিয়ে শুধুমাত্র মিশিয়ে নিচ্ছি যার ফলে এটা খেতে আরও সুস্বাদু হবে।
  2. 2এর থেকে দারচিনি এবং এলাচ যা দেখা যাচ্ছে এই গুলো তুলে ফেলে দিব। এটা হয়ে গেলো এবং এই সেমাই দিয়েই মিষ্টির সাথে কোট করে নিতে হবে। এখন ক্রিমটা তৈরি করে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চিনি, একটু গোলাপি রঙ এবং কয়েক ফোটা গোলাপের ফ্লেভার। দিয়েবখুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জালটা এখন ধরিয়ে দিব। একটু পর পর নাড়তে হবে। কয়েক মিনিটের মধ্যে এটার ঘনত্বটা বেড়ে গিয়েছে। এবং এটা অনবরত নেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। যখন ফুটে উঠবে, তখন আরও দুই মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নিব। চার পাচ মিনিট পর, এর সাথে আমি আরও আধা কাপ গুড়া দুধ দিয়ে দিলাম।
  3. 3এই দুধ টা না দিলেও হবে। তবে আমি দিয়ে নিচ্ছি এটা টেস্ট আরও বাড়ায়। তারপর আরও আধ ঘন্টার জন্য এটা ঠান্ডা করে নিব। যেনো একটু শক্ত হয়। এই সময়ের পর এর থেকে পছন্দ মতো নিয়ে, গোল করে নিলাম। তারপর সেমাই এর সাথে দিয়ে আবার হাতে নিয়ে গোল করে নিচ্ছি। সব গুলো এই ভাবে করে নিব। এবং সব শেষে উপর থেকে আরও সেমাই দিয়ে দিব। হয়ে গেলো নওয়াবি মিষ্টি তৈরির রেসিপি বেচে যাওয়া সেমাই থেকে এবং একই পদ্ধতিতে বানানো। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত ১০০ গ্রাম লাচ্ছা সেমাই এর মধ্যে রয়েছে ২১০-৪২০ ক্যালরি। তবে এর সাথে ঘি, চিনি,দুধ, ক্রিম এই গুলো সংযুক্ত করলে এর ক্যালরি পরিমাণ আরও বেড়ে যায়।

সচরাচর জিজ্ঞাসা

নওয়াবি মিষ্টি বানাতে কী কী উপকরণ লাগে?+

লাচ্ছা সেমাই এক প্যাকেট (২০০ গ্রাম), দুধ দুই কাপ, চিনি আধা কাপ, কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ আধা কাপ, ঘি, তেজপাতা, এলাচি, দারচিনি, গোলাপি রং ও গোলাপ ফ্লেভার লাগে।

গুঁড়া দুধ প্রথম দিকে ভেজে নেওয়া হয় না কেন?+

গুঁড়া দুধ প্রথম দিকে দিয়ে ভাজলে তা মাওয়ার মতো হয়ে যায় এবং স্বাদ কমে যায়, তাই সেমাইয়ের সাথে শুধু মিশিয়ে নেওয়া হয়।

ক্রিম তৈরির পর কতক্ষণ ঠান্ডা করতে হয়?+

ক্রিম নামানোর পর এটি আরও আধা ঘণ্টা ঠান্ডা করতে হয়, যাতে একটু শক্ত হয়ে যায় এবং গোল করা সহজ হয়।