Raishas Food

কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা ভুনা ! ilish macher matha kocur loti vuna

কচুর লতি ও ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি একটি ঝাল-মসলাদার ভুনা রেসিপি। আদা, রসুন, পেঁয়াজ বাটা ও কাঁচা মরিচ দিয়ে ধীরে আঁচে রান্না করা হয়। প্রস্তুত সময়: ৩৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম কচুর লততে ৭০ থেকে ৯০ ক্যালরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •কচুর লতি
  • •ইলিশের মাথা -একটা মাথা নিয়ে টুকরো করে কেটে নিয়েছি
  • •আদা বাটা রসুন বাটা এক চামচ করে
  • •পেয়াজ বাটা এক টেবিল চামচ
  • •পেঁয়াজ কুচি আধা কাপ
  • •তেল ৩ টেবিল চামচ
  • •লবণ স্বাদ মত
  • •হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এক চা চামচ করে
  • •কাচা মরিচ চারটি

রান্নার ধাপ

  1. 1প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলেই এরমধ্যে পিয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে পিয়াজ গুলো বাদামি হতে শুরু করলেই,এর সাথে দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা এবং পিয়াজ বাটা। নেড়েচেড়ে এর পানি টেনে নিলেই,দিয়ে দিচ্ছি হলুদ গুড়া, মরিচ গুড়া এবং লবন। নেড়েচেড়ে একটু পানি দিয়ে মসলা টা ভুনে নিতে হবে। প্রায় তিন চার মিনিট পর, এখন এর মধ্যে মাছের মাথার অংশ গুলো দিয়ে দিব। নেড়েচড়ে আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে, ভালো করে মিশিয়ে নিচ্ছি।
  2. 2এখন চুলার জলটা মাঝারি আঁচে করে প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর এর মধ্যে তেল ভেসে উঠেছে। এবং ইলিশ মাছের মাথা থেকে কিন্তু অতিরিক্ত তেল বের হয়। এখন এর সাথে কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। এবং কাচা মরিচ গুলো দিয়ে দিব। নেড়েছেড়ে দুই মিনিট ভেজে নিলাম । তারপর মাছের মাথা গুলো উপরে করে দিয়ে, লতিগুলো নিচের দিকে দিয়ে দিব। এখন চুলার জ্বালটা সবচাইতে কম আচে করে দিব।
  3. 3তারপর পেনের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। প্রায় ৮ থেকে ১০ মিনিট পর,লতি গুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে কিছু লেবু পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হবে। কিন্তু আমার কাছে না থাকায় আমি এখানে লেবুর খোসা গুলো কুচি করে ছড়িয়ে দিচ্ছি। আরো দুই এক মিনিট রেখে, তারপর নামিয়ে নিব। এভাবে হয়ে গেল কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা ভুনা রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই রেসিপিতে প্রস্তুত সময় কত?+

রেসিপিতে প্রস্তুত সময় ৩৫ মিনিট উল্লেখ করা হয়েছে।

মাছের কোন অংশ ব্যবহার করা হয়েছে?+

এই রেসিপিতে ইলিশ মাছের মাথা টুকরো করে ব্যবহার করা হয়েছে।

লতিগুলো কতক্ষণ সিদ্ধ করতে হয়?+

ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ৮ থেকে ১০ মিনিট রাখলে লতি সিদ্ধ হয়ে যায়।