দারুন মজার কাঁচা কাঁঠাল এঁচোড় ভাঁজি যা মাংসের স্বাদকেও হার মানায় রান্নার ! Fresh Jackfruit Recipe
কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের এই ভাজিতে দারচিনি, এলাচ ও তেজপাতার সুবাস থাকে। ভাজার পর এর স্বাদ অনেকটা গরুর ভুড়ি ভাজির মতো লাগে। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: কাঁঠালের এচোর বা কাঁচা কাঁঠালের মধ্যে প্রতি 100 গ্রামের রয়েছে। ৫০ থেকে ৯৫ কিলো ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •কাঁচা কাঁঠাল
- •তেল তিন টেবিল চামচ
- •পিয়াজ কুচি আধা কাপ
- •রসুন কুচি তিন কোয়া
- •তেজপাতার দুটি
- •দারচিনি তিনটি
- •এলাচ পাঁচটি
- •কালো এলাচ দুটি
- •আসতো জিরা এক চামচ
- •মরিচের গুড়া দেড় চা চামচ
- •জিরার গুড়া এবং হলুদের গুড়া এক চামচ করে
- •শুকনো মরিচ পাচটি
- •লবন স্বাদ মতো
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে আস্ত একটা কাচা কাঠাল নিয়ে নিলাম। এবং যে বটি ব্যবহার করব,এর মধ্যে অবশ্যই সরিষার তেল মেখে নিব। কাটার সুবিধার্থে। তারপর কাঠালের কয়েক ভাগ করে কেটে নেওয়া হল। তারপর খোসা ফেলে দিলাম। এবং এর নিজের পুরের অংশটা সব গুলো নিতে হয়। আর উপরের যে সাদা লম্বা অংশ গুলো থাকে এগুলো ফিলে দিতে হয়। তবে কাঠালের বিচি যদি বেশ শক্ত হয় তাহলে এর ভাজি করতে অনেক মজার হয়। আর নরম বিচি যেটা নিচের অংশের সাথে মিশে থাকে এই গুলো সহকারে ভাজির জন্য আমি কুচি কুচি করে সব গুলো কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চুল একটি প্যানেলের মধ্যে পানি ফুটিয়ে এনেছি এর মধ্যে দেড় মাসের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন কুচি করে কেটে রাখার কাঁঠালগুলো এই পানির মধ্যে দিয়ে দিব। প্রায় ৬-৭ মিনিটের মতো যখন ফুটে উঠেছে। এই ফুটে উঠাতে কাঁঠালগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে।
- 2এখন এর পানি ঝরিয়ে নেব, একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে। তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া ছেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, কালো এলাচ, তেজপাতা, এবং জীরা নেড়েচেড়ে একটু বাদামী হতে শুরু করলে এর সাথে দিয়ে দিব। পানি ঝরিয়ে রাখা এই কাঁঠাল গুলো। যা ভাব দিয়ে রেখেছিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। নেড়েচেড়ে আরো দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, হলুদ গুড়া ,মরিচ গুড়া, এবং জিরার গুড়া। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিছি । এখন প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব । এবং চুলার জ্বালটা মাঝারি থেকেও কম আছে করে দিব। প্রায় ৫ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিব। এগুলো পুরাপুরিভাবে সিদ্ধ হয়নি। আরও সিদ্ধ হবে ,আবারো প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
- 3প্রায় ৬-৭ মিনিট পর, আবারো ঢাকনা খুলে দেখব, এখন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরমধ্যে এখন ভাজার জন্য দিয়ে দিতে হবে তেল। আমি এখানে একা তিন ভাগের এক ভাগ তেল দিয়ে নিলাম। এখন এগুলো ভেজে নিতে হবে। অনবরত নেড়ে প্রায় ১০ মিনিটের মতো ভেজে নেয়া হলো। এগুলো লালচে করে একদম ভাজা ভাজা হয়ে আসলেই হয়ে গেল । এটার ফ্লেভারটা আসছে অনেকটা গরুর যে ভুড়িগুলো রান্না করা হয় ভাজা ভাজা করে ঠিক এইরকমই। খেতে দারুন মজাদার হয় । একবার বানিয়ে দেখুন। শুধুমাত্র কাঁচা কাঁঠালটাকে কাটার সময় টাই হয় একটু কঠিন । কিন্তু এটা কেটে নেওয়ার পর, এটা হলুদ পানির সাথে ভাব দিয়ে এর পানি ঝরিয়ে,ফ্রিজের মধ্যে দীর্ঘদিনের জন্য রেখে সংরক্ষণ করতে পারবেন। । যখন খুশি তখন বের করে রান্না করতে পারবেন। এভাবে হয়ে গেল কাঁচা কাঁঠাল ভাজি অথবা কাঁঠালের এচোর ভাজি রেসিপি।
সচরাচর জিজ্ঞাসা
কাঁচা কাঁঠাল ভাজি কত সময় ধরে রান্না করতে হয়?+
রেসিপি অনুযায়ী প্রথমে হলুদ পানিতে প্রায় ৬-৭ মিনিট সিদ্ধ করতে হয়, এরপর মসলা দিয়ে ঢেকে রেখে মোট প্রায় ১১-১২ মিনিট এবং ভাজার জন্য প্রায় ১০ মিনিট রান্না করতে হয়।
কাঁচা কাঁঠাল কাটার আগে কী করতে হয়?+
যে বটি ব্যবহার করা হবে তাতে সরিষার তেল মেখে নিতে হয়, যাতে কাটা সহজ হয়।
কাঁটা কাঁঠাল ফ্রিজে কীভাবে সংরক্ষণ করা যায়?+
কেটে হলুদ পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়ে ফ্রিজে রাখলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং যখন খুশি তখন রান্না করা যায়।