হেব্বি জোশের ভাপা ছানার সন্দেশ ! Vapa Chanar Sondesh
দুধ থেকে ছানা বানিয়ে এলাচ ও গোলাপ জলের স্বাদে ভাপে সিদ্ধ করা নরম ভাপা ছানার সন্দেশ। বাদাম ছড়িয়ে ফ্রিজে ঠান্ডা করে টুকরো করে পরিবেশন করা হয়। পুষ্টি সম্পর্কিত: এক পিস এই দুধের সন্দেশ এর সন্দেশ এর মধ্যে রয়েছে ১২০ থেকে ১৫০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •দুধ এক লিটার
- •ভিনেগার দুই চামচ
- •এলাচের গুড়া এক চামচ
- •গোলাপ জল কয়েক ফোটা ফ্লেভার এর জন্য
- •চিনি পরিমাণ মতো
- •বাদাম
রান্নার ধাপ
- 1প্রথমে চুলায় একটি প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম। দুধটাই ফুটিয়ে জাল করে নিয়েছি। এবং এখন এ ফুটে আসা দুধের মধ্যে দুই চামচের মত ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেয়াওয়াতে দুধটা ফেটে ছানায় পরিণত হচ্ছে। কিছুক্ষন জ্বাল করে এর পানিটা সবুজ হয়ে গিয়েছে অর্থাৎ সমস্ত দুধগুলো ছানায় পরিণত হয়ে জমাট বেঁধে গেছে এখন চুলার জ্বাল টা বন্ধ করে দিচ্ছি। এবং এই ছানাগুলো খুবই পাতলা, সাদা সুতি কাপড়ের মধ্যে ,ছানাগুলো ঢেলে দিব। তারপর এর পানি ঝরে আসলে এই ছানাগুলো আরো দুইবার সাধারণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। যেন ভিনেগার এর গন্ধটা চলে যায়। তারপর এই কাপড়ের মধ্যে ছানাগুলো গোল করে আমি এক জায়গায় ঝুলিয়ে রেখে দেবো। যেন এর ভিতরে পানি আছে তার এক দুই ফোঁটা করে সমস্ত পানি গুলো ঝড়ে পড়ে যায়। প্রায় আধা ঘন্টা পর এই ছানাটা নিয়ে এখন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে।
- 2কিংবা বেটে নিতে হবে । তাই আমি মিহি করে বেটে নিলাম। এখন এই বেটে নেওয়া ছানার সাথে দিয়ে দিচ্ছি,খুব দ্রুত যেন মিশে যায় তাই এখানে আমি চিনিটাও বেটে নিয়েছি। এটা চিনিগুড়া করে নিয়েছি। পছন্দমত চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচের গুড়া এবং কয়েক ফোটা গোলাপ জল। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিব। অল্প অল্প করে দুধ দিয়ে প্রায় এখানে সিকি কাপের মতো দুধ দেওয়া হলো। মিশ্রণটি অবশ্যই একটু ঘনই হবে । এখন একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিলাম। এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এতে অতি সাবধানের জন্য একটি বেকিং পেপার বিছিয়ে দিলাম। বেকিং পেপারটা না দিলেও হবে। শুধু তেল ব্রাশ করে দিলেই হবে। এখন ছানার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এরপর চুলায় একটি প্যানের মধ্যে এই টিফিনের যেন অর্ধেক পরিমাণ পানি থাকে এই পরিমানে পানি ফুটিয়ে নিয়েছি।
- 3এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্টানের উপরে এখন এই বাটিটা রেখে দিচ্ছি। প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার জ্বাল সবচাইতে কম আছে অর্থাৎ মাঝারি থেকে একটু কম আছে করে দিব। প্রায় ৩৫ মিনিট পর এটা ভাপে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটার উপর থেকে কিছু কাঠ বাদামে পিস্তা বাদাম মেশিনের সাহায্যে গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। কেনন এটা নরম থাকা অবস্থায় দিতে হয়। তারপর এখন এটা আধঘন্টা বা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এই সময়ের পর ফ্রিজ থেকে বের করে এটা পছন্দমত চারকোনা কিংবা তিনকোনা করে কেটে নিচ্ছে। এবং দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কিছু চেরি ফল কেটে মাঝখানে দিয়ে দিচ্ছে। এভাবে হয়ে গেল অনেক মজার ভাপা ছানা সন্দেশ তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
ছানা তৈরিতে কী ব্যবহার করা হয়েছে?+
দুধ ফুটিয়ে তাতে দুই চামচ ভিনেগার দিয়ে দুধ ফাটিয়ে ছানা তৈরি করা হয়েছে।
ভাপা ছানার সন্দেশ সিদ্ধ করতে কত সময় লাগে?+
প্রায় ৩৫ মিনিট ভাপে সিদ্ধ করতে হয়।
সন্দেশ কাটার আগে কতক্ষণ ফ্রিজে রাখতে হয়?+
আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হয়।
ছানা ধোয়ার কারণ কী?+
ভিনেগারের গন্ধ দূর করার জন্য ছানা সাধারণ ঠান্ডা পানি দিয়ে দুইবার ধুয়ে নেওয়া হয়।