দারুন মজার রাজকীয় স্বাদের আমের নবাবী সেমাই রেসিপি ! amer nobabi semai recipe
পাকা আমের রস, ঘি ও সেমাই দিয়ে তৈরি একটি রাজকীয় মিষ্টি পদ। ক্রিমের মতো আমের স্বাদের নবাবী সেমাই ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করা হয়। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম এই আমের নবাবি সেমাই এর মধ্যে রয়েছে ৪০০ থেকে ৬০০ ক্যালরি।
শেয়ার করুন:
উপকরণ
- •আমের রস- দের কাপ
- •ঘি এক টেবিল চামচ
- •দারচিনি দুটি
- •এলাচ তিনটি তেজপাতা একটি
- •চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ
- •গুড়া দুধ এক কাপের তিন ভাগের এক ভাগ ৭)কর্নফ্লাওয়ার এক কাপের চারভাগের এক ভাগ
- •ম্যাংগো এসেন্স
রান্নার ধাপ
- 1প্রথমে এখানে তিনটি পাকা আম নিয়ে নিলাম। এগুলো ছিলে নিয়েছি। তারপর একটি বড় সাইজের চালনি নিয়ে নিলাম। আমি এখানে আম গুলো ব্লেন্ড করে রস বের করব না। আমি এই চালনির সাহায্যে আমগুলো চেপে চেপে চেলে তারপর এর পাল্প গুলো বের করে নিব। চেলে নেওয়ার ফলে, আমের যে আঁশগুলো থাকে এগুলো বের হয়ে যায়। আর ব্লেন্ড করে নিলে সবগুলো একসাথে ব্লেন্ড হয়ে যায়। তাই আমি এখানে ভালো করে চেলে নিয়েছে। এবং দেড় কাপ এর মত আমের রস বের হয়েছে। এরপর চুলায় একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিছি দারচিনি এলাচ একটু ফেরে নিয়েছি। এবং তেজপাতা। কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই গুলো। দিয়ে দিচ্ছি চিনি। দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়া দুধ।
- 2নেড়েচেড়ে আরো কয়েক মিনিট ভেজে নেওয়া হয়েছে। এখন একটি কাচের ট্রে নিয়ে নিলাম। এর মধ্যে এই সেমাই থেকে নিয়ে ,অল্প একটু নিয়ে একটা লেয়ার দিয়ে বিছিয়ে দেবো। একটু চেপে চেপে সেমাইটা বিছিয়ে দিলাম । এবং বাকি সেমাই গুলো পরবর্তীতে ক্রিমের উপরে ব্যবহার করব। এখন ক্রিমটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুধ। এবং চুলার জ্বাল টা এখন কিন্তু বন্ধ রয়েছে। এর সাথে দিয়ে দিচ্ছি আমের রস,দিয়ে দিচ্ছি অল্প দুধের সাথে মিশিয়ে রাখা একটু জর্দার রং। যেন সুন্দর একটি কালার আসে । আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। এবং ফ্লেভারের জন্য ম্যাংগো এসেন্স দিয়ে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জাল টা ধরিয়ে দিচ্ছি।
- 3প্রায় ৪-৫ মিনিটের মতো এগুলো ফুটে ঘন হয়ে এসেছে। এখন এটা নামিয়ে সেমার উপর বিছিয়ে দিব। এর উপর ঢেলে দিব। এরপর ভালো করে একটি চামচের সাহায্যে সমান করে দিচ্ছি । এবং এর উপরে দিয়ে দিচ্ছি, অবশিষ্ট ভেজে রাখা সেমাই গুলোর থেকে আরেকটা লেয়ার। ভালো করে আবার চেপে চেপে সমান করে দিয়েছি। এবং এর উপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং কিসমিস কতগুলো ছড়িয়ে ছিটিয়ে দিব । এখন ফ্রিজের মধ্যে ২ ঘন্টা জন্য রেখে দিব। নরমাল ফ্রিজে ঘন্টা খানেক রাখার পর ,এটা বের করে এখন পরিবেশন করব। এভাবে হয়ে গেল রাজকীয় স্বাদের আমের নবাবী সেমাই তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৩৫ মিনিট।
সচরাচর জিজ্ঞাসা
আমের নবাবী সেমাই তৈরিতে কী কী উপকরণ লাগে?+
আমের রস, ঘি, দারচিনি, এলাচ, তেজপাতা, চিনি, গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, ম্যাংগো এসেন্স এবং সেমাই লাগে। এছাড়া জর্দার রং, পেস্তা বাদাম ও কিসমিস সাজানোর জন্য ব্যবহার করা হয়।
আমের রস কীভাবে বের করতে হয়?+
আম ছিলে চালনি দিয়ে চেপে চেপে চেলে নিতে হয়, ব্লেন্ড করা হয় না। এতে আমের আঁশ বের হয়ে যায়।
সেমাইয়ের ক্রিম কতক্ষণ ফ্রিজে রাখতে হয়?+
রেসিপিতে বলা হয়েছে ফ্রিজে ২ ঘণ্টা রাখতে হবে। নরমাল ফ্রিজে থাকলে ঘণ্টা খানেক রাখার পর পরিবেশন করা যায়।