Raishas Food

সকালের বিকালের নাস্তা দারুন মজার আলু টমেটোর টাকো ! Alu Tomato Tacos Recipe

ময়দার রুটিতে সিদ্ধ আলু, টমেটো ও চিজের মজাদার পুর ভরে তৈরি এই টাকো সকালের বা বিকালের নাস্তার জন্য উপযুক্ত। টমেটো সস ও চিজ দিয়ে ভাজা হয়। পুষ্টি সম্পর্কিত: আলুর এই টমেটোর টাকোতে রয়েছে ১৮০ ক্যালরি।

শেয়ার করুন:

উপকরণ

  • •১]ময়দা এক কাপ
  • •লবণ স্বাদমতো
  • •তেল এক টেবিল চামচ
  • •সিদ্ধ করা আলু
  • •পেঁয়াজ কুচি হাফ কাপ তেল
  • •টমেটো কুচি
  • •টমেটো সস
  • •চিজ
  • •ধনিয়াপাতার কুচি
  • •জিরার গুড়া গরম মসলার গুঁড়া

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটা বলের মধ্যে ময়দা নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, স্বাদমতো লবণ এবং তেল। ভালো করে মিশিয়ে নিছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। ভালোভাবে ময়ান দিয়ে হয়ে গেল রুটির জন্য খামেরটা। এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। প্রায় মিনিটখানেক পরে ময়দার খামিরটা নিয়ে নিলাম। এখন এটার উপর ময়দা ছিটে আবার একটুও ময়ান দিয়ে নিচ্ছি। এখন এর থেকে লম্বা করে নিয়েছে এবং ছোট ছোট করে লেচি কেটে নিব। একটি লেচি নিয়ে নিলাম। এটা এখন গোল করে এবং পাতলা করে বেলে নিতে হবে। রুটির মত সবগুলো বেলে নেওয়ার পর, এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে রুটি দিয়ে এর এর দুপাশ হালকাভাবে সিদ্ধ হলেই হবে। উল্টেপাল্টে রুটিটা সিদ্ধ করে নেয়া হয়েছে।
  2. 2এভাবেই সব কয়টি করে নিব । তারপর চুলায় অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম তেল। এর সাথে পেঁয়াজকুচি ছেড়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিব জিরার গুড়া এবং গরম মসলার গুড়া। নেড়েচেড়ে দুই মিনিট ভেজে এর সাথে দিয়ে দিব সিদ্ধ করে ভর্তা করে রাখা আলো গুলো। দিয়ে দিচ্ছি লবণ। নেড়েছেড়ে একটু ভাজা হলে এর সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি। আরও ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর,চুলার জ্বাল টা বন্ধ করে দিব। এখন এর সাথে ধনিয়াপাতার কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেল ভিতরের আলু টমেটোর পুর। এবং আমি যেভাবে যে মসলা দিয়েছি, এর বিপরীতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোন মসলা দিয়ে এই আলুর পুরটা তৈরি করে নিতে পারেন। তারপর এখানে নিয়ে নিলাম রুটিগুলো যা সিদ্ধ করে রাখা হয়েছিল।
  3. 3এখন একটা রুটি নিয়ে নিলাম। এর উপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি। রুটির গোল সব দিকে সসটা লাগিয়ে দিলাম । এখন রুটি ভাজ করলে যেমন দুটি অংশ হয়ে যায়,এর এক পাশ দিয়ে দুই তিন টুকরো চিজ দিয়ে দিলাম। এবং এর উপরে আলুর তৈরি করে রাখা পুরটা বিছিয়ে । তারপর আবার এর উপর দিয়ে দুই তিন টুকরা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি। এখন রুটি টার অর্ধেক যে পাশটা এটা উলটে এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর চুলায় একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। এর মধ্যে এই রুটি টা ছেড়ে এর দু পাশ বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হলেই বের করে নিচ্ছি। এভাবে প্রত্যেক টা রুটি করে নিব। হয়ে গেলো সকালের কিংবা বিকালের নাস্তা আলু টমেটোর টাকো রেসিপি। প্রস্তুত সময়: ৫০ মিনিট।

সচরাচর জিজ্ঞাসা

আলু টমেটোর টাকো বানাতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৫০ মিনিট উল্লেখ করা হয়েছে।

টাকোতে কী কী উপকরণ ব্যবহার করা হয়েছে?+

ময়দা, লবণ, তেল, সিদ্ধ করা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টমেটো সস, চিজ, ধনিয়াপাতার কুচি, জিরার গুঁড়া ও গরম মসলার গুঁড়া ব্যবহার করা হয়েছে।

এই টাকোতে কত ক্যালরি আছে?+

রেসিপি অনুযায়ী এই আলু টমেটোর টাকোতে প্রায় ১৮০ ক্যালরি রয়েছে।