Raishas Food

খুবই সহজে তৈরি করুন দারুন স্বাদের সুজি আলুর নাস্তা ! বাচ্চাদের টিফিন বা নাস্তার রেসিপি! Nasta Recipe

সুজি, টক দই আর আলুর পুর দিয়ে তৈরি বড় সাইজের মুচমুচে নাস্তা। বাচ্চাদের টিফিনের জন্য সহজে বানানো যায়। প্রস্তুত সময়: ৪৫ মিনিট। পুষ্টি সম্পর্কিত: ১০০ গ্রাম কাঁচা সুজির মধ্যে ৩৬০ ক্যালরি থাকে।

শেয়ার করুন:

উপকরণ

  • •সুজি এক কাপ
  • •টক দই আধা কাপ
  • •লবণ এক চামচ
  • •খাবারের সোডা এক চামচ
  • •পানি আধা কাপ
  • •আস্তো জিরা এক চামচ
  • •হলুদ গুড়া এক চামচ
  • •গরম মসলার গুঁড়া এক চামচ
  • •পিয়াজ কুচি আধা কাপের একটু বেশি
  • •ধনেপাতা কুচি
  • •লাল এবং সবুজ কাঁচা মরিচ কুচি
  • •আলু তিনটি সিদ্ধ করে নেওয়া

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি বলের মধ্যে নিয়ে নিলাম সুজি। এর সাথে দিয়ে দিচ্ছি টক দই, পানি এবং লবণ। খুব ভালো করে একটি চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আধা ঘন্টার জন্য রেখে দিব । যেন সুজি গুলো ফুলে ওঠে। তারপর চুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি গুলো নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি হতে শুরু করলে, এর সাথে আস্ত জিরা, হলুদ গুঁড়া ,এবং গরম মসলার গুড়া দিয়ে দিব। নেড়েছেড়ে একটু ভাজা হলে এবং হলুদের গন্ধটা চলে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলো গুলো। যা একটু হাতের সাহায্যে আধাভাঙ্গা করে রাখা হয়েছিল। এর সাথে দিয়ে দিব, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতার কুচি । আর স্বাদমতো লবণ । খুব ভালো করে নেড়েচেড়ে প্রায় তিন-চার মিনিটের মতো ভেজে নেওয়া হল ।
  2. 2এখন এটা ঠান্ডা হলেই এই আলুগুলো ভর্তা করে নিতে হবে। ভালো করে ভর্তা করে নেওয়া হলো। দুই একটা দানাদার থাকলে কোন সমস্যা নেই। এখন এগুলো হাতের মধ্যে পছন্দের মত নিয়ে গোল এবং চ্যাপ্টা করে,একটু বড় সাইজের করে, একেকটা রাখবো প্লেটের মধ্যে। প্রায় ৩০ মিনিট পর ,নিয়ে নিলাম এখানে সুজির মিশ্রণটা। এর সাথে দিয়ে দিচ্ছি খাবারের সোডা, ধনেপাতার কুচি এবং আরো হাফ কাপ পানি দিয়ে মিশ্রণটা সামান্য একটু পাতলা করে নিব। তারপর চুলায় একটি প্যানের মধ্যে এক চামচ মত তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যেই সুজির মিশ্রণ থেকে নিয়ে, এক চামচের মত ঢেলে দিচ্ছি। গোল করে ছড়িয়ে দিব এবং প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি । দুই এক মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে আসবে । তখন উপর দিয়ে দেখাই যাবে। দুই মিনিট পর প্যানের ঢাকনা খুলে এখন এর মাঝখানে আলুর যে পুরটা বড় সাইজের করে গোল এবং চ্যাপ্টা করে রাখা হয়েছে, এটা একটা বসিয়ে দিব।
  3. 3এবং এর উপর থেকে আরও এক চামচের মত সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। এবং ৩-৪ মিনিট পর উপরের অংশটা আবার সিদ্ধ হয়ে গেলে এটা উল্টে দিতে হবে। এবং দুই পাশ একটু সময় নিয়ে, পছন্দ মত বাদামি করে ভাজা হলে বের করে নিব। অর্থাৎ সব দিকটা সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নেবে। আর অবশ্যই বাদামি করে ভেজে নিরে হবে। দুই পাশ লালচে করে ভাজা হবে। একইভাবে সব গুলো হয়ে গেলে, এখন এর মাঝখান থেজে কেটে নিব। যেহেতু বড় সাইজের এই গুলো হয়। আর আলুর সাথে যে যেমন মসলা দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। যার যার রুচি বা পছন্দ অনুযায়ী। এভাবে হয়ে গেলো সুজি এবং আলুর দারুন স্বাদের নাস্তার রেসিপি।

সচরাচর জিজ্ঞাসা

এই নাস্তা বানাতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় ৪৫ মিনিট উল্লেখ করা হয়েছে। সুজির মিশ্রণ প্রায় ৩০ মিনিট রেখে দিতে হয়।

সুজির মিশ্রণে কী কী মেশাতে হয়?+

সুজির সাথে টক দই, পানি ও লবণ মেশানো হয়। পরে খাবারের সোডা, ধনেপাতার কুচি এবং আরও আধা কাপ পানি দিয়ে মিশ্রণটি সামান্য পাতলা করা হয়।

আলুর পুর কীভাবে তৈরি করতে হয়?+

তিনটি আলু সিদ্ধ করে হাতে আধাভাঙা করে নিতে হয়। পেঁয়াজ, আস্ত জিরা, হলুদ ও গরম মসলার গুঁড়া দিয়ে ভেজে কাঁচামরিচ, ধনেপাতা ও লবণ দিয়ে তিন-চার মিনিট নাড়াচাড়া করা হয়।