Raishas Food

ক্রিম ছাড়াই দারুন স্বাদের নওয়াবি সেমাই রেসিপি । নবাবী সেমাই । Nawabi Shemai Dessert Recipe

ক্রিমের বদলে দুধের কাস্টার্ড দিয়ে তৈরি এই নওয়াবি সেমাই মিষ্টি ও সুস্বাদু। লাচ্ছা সেমাই, গুঁড়া দুধ ও বাদাম দিয়ে বানানো হয়।

শেয়ার করুন:

উপকরণ

  • •লাচ্ছা সেমাই এক প্যাকেট /২০০ গ্রাম
  • •দুধ আড়াই কাপ
  • •চিনি আধা কাপ
  • •কর্নফ্লাওয়ার এক কাপের তিন ভাগের এক ভাগ
  • •গুড়া দুধ আধা কাপ
  • •ঘি এক টেবিল চামচ
  • •তেজপাতা একটি
  • •এলাচি তিন
  • •দারচিনি দুটি
  • •বিভিন্ন বাদাম

রান্নার ধাপ

  1. 1চুলায় একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি। নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি, লাচ্ছা সেমাই গুলো। নেড়েচেড়ে সেমাইটা দুই চার মিনিট ভেজে নিতে হবে। প্রায় চার মিনিট ভেজে নিয়ে এর রং টা একটু লালচে হয়ে আসলে, এর সাথে দিয়ে দিচ্ছি গুড়া দুধ। চুলার জালটা সবচাইতে কম আছে রয়েছে। এখন গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুরা দুধ টা সেমাই এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার ফলে এর স্বাদ টা আরও বেড়ে যায়। এখন কাঁচের চার কোনা একটা ট্রে নিয়ে নিলাম একটু উঁচু রয়েছে এটা। এর মধ্যে সেমাইগুলো থেকে একটা লেয়ার এর জন্য যত টুকু প্রয়োজন হয়,ঢেলে দিচ্ছি।
  2. 2এবং সেমাই গুলো ভালো করে চেপে দিচ্ছি। এখন ক্রিমটা তৈরি করে নিতে হবে। সে ক্ষেত্রে চুলায় একটি প্যানের মধ্যে দুধ নিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চিনি, ভ্যানিলা এসেন্স। চুলার ডালটা এখন ধরিয়ে দিব। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিটের মধ্যে এটার ঘনত্বটা বেড়ে গিয়েছে। এবং এটা অনবরত নেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবো। যখন ফুটে উঠবে, তখন এটা সেমাইয়ের ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবং এর উপর থেকে বাকি যে রয়েছে সেমাইটুকু এটা বিছিয়ে দিচ্ছি। দুই এক ঘণ্টার মধ্যে এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর উপর দিয়ে কিছু কিসমিস কাজুবাদাম পেস্তা বাদাম কুচি করে ছরিয়ে ছিটিয়ে দিয়েছি।
  3. 3এবং ঘরে থাকার কিছু চেরি ফল এগুলোও কুচি করে ছিটিয়ে দিচ্ছি। খেতে দারুন মজার এবং এতে কোনো ক্রিম দেওয়া হয় নি। ক্রিম এর পরিবর্তে এখানে দুধ দিয়ে কাস্টার্ড তৈরি করেছি। যা খেতে খুবই সুস্বাদু হয় এবং ফ্লেভারটাও দারুন আসে। আর ক্রিম দিয়ে যেই সমস্ত সেমাই তৈরি হয় এটা হয় একটু তৈলাক্ত এবং কোন ফ্লেভার এর থেকে আসে না । এভাবে হয়ে গেল নওয়াবি সেমাই তৈরির রেসিপি। প্রস্তুত সময়: ৪০ মিনিট। পুষ্টি সম্পর্কিত ১০০ গ্রাম লাচ্ছা সেম এর মধ্যে রয়েছে ২১০-৪২০ ক্যালরি। তবে এর সাথে ঘি, চিনি,দুধ, ক্রিম এই গুলো সংযুক্ত করলে এর ক্যালরি পরিমাণ আরও বেড়ে যায়।

সচরাচর জিজ্ঞাসা

নওয়াবি সেমাই তৈরিতে ক্রিমের বদলে কী ব্যবহার করা হয়েছে?+

ক্রিমের বদলে দুধ, কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে তৈরি কাস্টার্ড ব্যবহার করা হয়েছে।

এই রেসিপিতে প্রস্তুত করতে কত সময় লাগে?+

রেসিপিতে প্রস্তুত সময় হিসেবে ৪০ মিনিট উল্লেখ করা হয়েছে।