Raishas Food

Vegetable Polao Ranna | সবজি পোলাও রান্না | Polao Ranna

vegetable-polao-ranna

শেয়ার করুন:

উপকরণ

  • পোলাও হাফ কেজি
  • গাজর ডাইস করা, ব্রকলি, ফুলকপি
  • পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চারটি, ২ চা চামচ আদা রসুন বাটা
  • তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ,কেওড়া জল
  • লবণ, তেল, দুধ

রান্নার ধাপ

  1. 1প্রথমে একটি সসপ্যানে তেল দিয়ে পেয়াজগুলো হালকা করে ভেজে নেব। তারমধ্যে সংযুক্ত করব, তেজপাতা, গরম মসলা এবং আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে পোলাও এর চাল দিয়ে দিব। দুই মিনিট চালগুলো ভাজার পর তার মধ্যে ফুটন্ত গরম পানি দিব। (এখানে পানির পরিমাণ টা লক্ষ্য করুন, পানি সাধারণত চালের দেড় গুণ বেশি দিতে হয়, সিদ্ধ না হলে অল্প ফুটন্ত পানি পরে দিতে পারবেন যখন ভাপে বা দমে রাখা হবে) দুধ দিব।
  2. 2এরপর কেটে রাখা সবজি গুলো দিয়ে দিব, এবং লবণও পরিমাণমতো দিব। পানি যখন টেনে নেবে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিব এবং কেওড়ার জল চারপাশ দিয়ে ছিটিয়ে দিব। সাত থেকে আট মিনিট পর,পানি যখন সম্পূর্ণভাবে টেনে নিবে, তখন একটি মোটা তাওয়া গরম করে তার ওপর সসপ্যান টি রেখে দিবো, দমে রাখার জন্য। একটু পর পর নাড়তে হবে। সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে আসলে, হয়ে গেল আমাদের সবজি পোলাও।

Lunch ক্যাটাগরির আরও রেসিপি